জিয়ান্নি ইনফান্তিনোImage Credit: Getty Images

কলকাতা : প্রত্যাশা মতোই ফিফার বিরুদ্ধে কড়া মনোভাব প্রকাশ করল উয়েফা। ফিফার নতুন আর্থিক পরিকল্পনা বিশ্ব ফুটবলে বড় বিতর্কের জন্ম দিয়েছে। এবার উয়েফা জানিয়েছে, প্রয়োজন হলে বিশ্বকাপ বয়কট করার মতো কঠোর সিদ্ধান্ত নিতে পারে উয়েফা বা ইউরোপিয়ান দেশগুলি। শোনা গিয়েছে, এই বিষয় নিয়ে আলোচনা করতে চলতি সপ্তাহে উয়েফা তাদের ৫৫টি সদস্য দেশকে নিয়ে জরুরি বৈঠক করবে। সেখানে ফিফার পরিকল্পনার বিরুদ্ধে কিভাবে একসঙ্গে একজোট হওয়া যায়, তা আলোচনা করবে।

ফিফার পরিকল্পনা :-

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো একটি নতুন সংস্থা FIFA Forward Enterprise (FFE) তৈরি করতে চান। এই সংস্থার মধ্যে বিশ্বকাপসহ ফিফার বাণিজ্যিক কাজ পরিচালনা করা হবে। সেই জন্য বাইরের বিনিয়োগকারীদের থেকে ২০ মিলিয়ন ডলার (প্রায় ১.৭ লক্ষ কোটি টাকা) নেওয়ার পরিকল্পনা করেছে ফিফা। ইনফান্তিনো আশা করছেন, অন্তত এর দ্বারা ফিফার ২১% মালিকানা তাঁরা বিক্রি করতে পারবেন। এই প্রকল্পে ফিফাকে সহায়তা করবে জেপি মর্গ্যান নামক সংস্থা। এমনকি শোনা গিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাইয়ের দাদাও নিজের কোম্পানির সঙ্গে বিনিয়োগ করতে ইচ্ছুক। ফিফার এই পরিকল্পনা মানতে নারাজ উয়েফা।

এই বিনিয়োগের প্রতিবাদ করে উয়েফা জানিয়েছে, “ফুটবল ফিফার নিজের সম্পত্তি নয়। তাই ফিফা ফুটবলকে বিক্রি করতে পারে না। ফুটবলের ভবিষ্যৎ নিয়ে এতো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ফিফার বিবেচনা করা উচিত। ফুটবল কোনও ব্যবসায়িক পণ্য নয়।”

অতীতেও ফিফা বনাম উয়েফা দ্বন্দ্ব দেখেছে বিশ্ব। ২০২১ সালে ফিফা প্রতি ২ বছর অন্তর বিশ্বকাপ আয়োজন করতে চেয়েছিল কিন্তু উয়েফা বিশ্বকাপ বয়কট করার হুঁশিয়ারি দেওয়ার ফলে সেই প্ল্যান বাতিল করতে হয়। এবারও একই রকম দাবি করতে পারে উয়েফা। যদিও ফিফা জানিয়েছে, এই প্রকল্প থেকে পাওয়া অর্থ বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে খরচ করা হবে। এমনকি এর মাধ্যমে ফিফার সদস্য দেশগুলিকে ২০ মিলিয়ন ডলার বা তারও বেশি আর্থিক সাহায্য দেওয়া যাবে বলে জানানো হয়েছে ফিফার তরফে। কিন্তু আপাতত সবকিছুই ফিফার পরিকল্পনার স্তরে আছে। উয়েফার মত ও আগামীতে আলোচনার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *