কোনও নাবালিকা সন্তান প্রসব করলে স্বামীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি আগেই দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকার চাইলে স্বতঃপ্রণোদিত মামলা করতে পারে এক্ষেত্রে। এবার খাস কলকাতায় ১৬ বছরের এক কিশোরী সন্তান জন্ম দিয়েছেন গত ২১ সেপ্টেম্বর। অভিযোগ, নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে। সন্তানের জন্ম দিতে গিয়েই বিষয়টি ঘটনাটি সামনে আসে। অভিযোগে নাবালিকার পরিচিত এক তরুণকে ধর্ষণ ও পকসো আইনে গ্রেপ্তার করেন এন্টালি থানার পুলিশন আধিকারিক।

পুলিশ জানিয়েছে, গত বছরের ২৫ ডিসেম্বর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ওই নাবালিকার উপর একাধিকবার যৌন নির্যাতন চালায় অভিযুক্ত। এর জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ১৬ বছরের ওই কিশোরী। গত ২১ সেপ্টেম্বর নিজের বাড়িতেই একটি কন্যাসন্তানের জন্ম দেয় সে। সদ্যোজাতকে চিকিৎসার জন্য ভবানীপুরের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তখনই পরিচয়পত্র দেখে চিকিৎসকরা জানতে পারেন যে, শিশুটির মা নাবালিকা। জিজ্ঞাসাবাদে সে সঙ্গীর নাম জানায়।

আরও পড়ুন:

অভিযুক্তর বিরুদ্ধে ভবানীপুর থানায় জিরো এফআইআর করে তা পূর্ব কলকাতার এন্টালি থানায় পাঠানো হয়। তারই ভিত্তিতে এন্টালির ট্যাংরা ফার্স্ট লেনের বাসিন্দা ১৯ বছর বয়সের সামির আলমকে পুলিশ গ্রেপ্তার করে। সম্প্রতি নাবালিকার বিবাহ ও নাবালিকার উপর যৌন নির্যাতনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কোন প্রসূতি অথবা নবজাতক কে নিয়ে হাসপাতালে এলেই চিকিৎসকরা পরিচয়পত্র দেখে জানার চেষ্টা করেন তিনি নাবালিকা কি না। এই ক্ষেত্রে অভিযুক্তকে জেরা করে পুরো ঘটনাটি জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *