ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র।
ছবির ক্যাপশান, ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র।

Published

পড়ার সময়: ৮ মিনিট

মৃত‍্যুদণ্ডের আদেশ মাথায় নিয়ে দেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা; আইএমএফের চলমান ঋণ চুক্তি থেকে সরে আসতে যাচ্ছে সরকার এবং গঙ্গার পানি বণ্টনে বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি চুক্তির মেয়াদ শেষ হতে চললেও নতুন চুক্তি নিয়ে জটিলতা দেখা দিয়েছে— শনিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায় এমন খবর গুরুত্ব পেয়েছে।

টাইমস অব বাংলাদেশের প্রধান সংবাদ— Hasina plans to face trial; অর্থাৎ দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা।

এই খবরে বলা হয়েছে, মৃত‍্যুদণ্ডের আদেশ মাথায় নিয়ে দেশে ফিরতে চান গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হতে চান বিচারের মুখোমুখি।

সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে অংশগ্রহকারী এবং তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এমন একাধিক নেতা দৈনিকটিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় প্রধানের দেশে ফেরা উপলক্ষে নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণের জন্যেও বলা হয়েছে বলে আওয়ামী লীগের কয়েকজন নেতা জানিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *