মার্চের শুরুতে তেহরানে মার্কিন হামলার পরের দৃশ্য

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, মার্চের শুরুতে তেহরানে মার্কিন হামলার পরের দৃশ্য

Published

পড়ার সময়: ৪ মিনিট

কূটনৈতিক প্রচেষ্টা চলমান থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে। বিবিসির নিউজ পার্টনার সিবিএস নিউজকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বিবিসি ফার্সি।

পরিকল্পনার সঙ্গে সরাসরি যুক্ত সূত্রের কথা উল্লেখ করে সিবিএস নিউজ এর খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন শুক্রবার নতুন হামলার প্রস্তুতি নিচ্ছিল, যদিও শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান যে ‘সরকারি দায়িত্ব’ পালনের কারণে তিনি শনিবার তার ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এর বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না।

সাপ্তাহিক ছুটির দিনগুলো তার নিউ জার্সিতে অবস্থিত নিজের গলফ রিসোর্টে কাটানোর কথা ছিল, কিন্তু এখন তিনি হোয়াইট হাউসে ফিরে যাচ্ছেন।

আরও কয়েকটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা সংস্থার কিছু সদস্য তাদের ছুটির পরিকল্পনা বাতিল করেছেন। নতুন হামলার সম্ভাবনার আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *