কোট-টাই পরা একজন মানুষের দেহ যার ডান হাতের তর্জনি তুলে ধরা এবং মুখটা তেলাপোকার মতো। পেছনে একটি ব্যানারে লেখা 'ককরোচ জনতা পার্টি'

ছবির উৎস, AI-generated image/Cockroach Janta Party

ছবির ক্যাপশান, ককরোচ জনতা পার্টি-র নেপথ্যে ব্যাঙ্গাত্মক ভাবনা ছিল বলে জানিয়েছেন এর প্রতিষ্ঠাতা

ভারতীয় রাজনীতিতে এক অদ্ভুত চরিত্রের আবির্ভাব হয়েছে- সেটি হলো ককরোচ বা আরশোলা, অথবা তেলাপোকা।

একগুঁয়ে, যাকে নিশ্চিহ্ন করা অসম্ভব এবং মানুষ ভীষণভাবে অপছন্দ করে এমন এক কীটকে সামনে রেখেই তৈরি হয়েছে এক ধরনের ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম, যার নাম ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি।

এক সপ্তাহেরও কম সময়ে ডিজিটাল প্ল্যাটফর্ম লাখ লাখ ফলোয়ার পেয়েছে এবং মূলধারার গণমাধ্যমের দৃষ্টিও আকর্ষণ করতে সক্ষম হয়েছে। শুধু তাই নয়, এর আবির্ভাব প্রবীণ রাজনীতিবিদদেরও নড়েচড়ে বসতে বাধ্য করেছে বৈকি।

তবে সিজেপি কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক দল নয়। বরং এটাকে রাজনৈতিক ব্যঙ্গবিদ্রূপকে কেন্দ্র করে গড়ে ওঠা এক জাতীয় অনলাইন আন্দোলন হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে।

এর সদস্যপদের জন্য বেশ কয়েকটা শর্তও রয়েছে যা রসিকতায় মোড়া। যেমন সদস্য হতে গেলে বেকার, অলস, সারাক্ষণ অনলাইনে সক্রিয় থাকাটা আবশ্যক। একইসঙ্গে “পেশাগতভাবে র‍্যান্ট-এর ক্ষমতা”ও তাদের থাকতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *