বাংলাদেশে গরু কোরবানির সংখ্যা কমছে

ছবির উৎস, Getty Images

“এইবার গরু কিনছি ব্যাংকের লোন (ঋণ) নিয়া। এরপর গরু পালতে যে খরচ হইছে, যদি সেই অনুযায়ী দাম না পাই, তাইলে বিষ খায়া মরা ছাড়া উপায় থাকবে না।”

কিছুটা ক্ষুব্ধ স্বরে কথাগুলো বলছিলেন ঢাকার অদূরে মানিকগঞ্জের কৃষক শেখ ফরিদ।

বিবিসি বাংলাকে তিনি জানান, গতবছর কোরবানি ঈদে গরু পালন করেছিলেন চারটি। ঈদের সময় সবকটিই বিক্রি করতে পেরেছিলেন। তবে তার ভাষায়, যথাযথ দাম পাননি।

গতবছরের লোকসানের অভিজ্ঞতায় এবার গরু পালন কমিয়ে দিয়েছেন বলেও তিনি জানান।এবার গরু কিনেছেন মাত্র একটি, সেটাও কিনেছিলেন ব্যাংক থেকে ঋণ নিয়ে।

সারাবছর গরু পালন করে এখন কোরবানির সময়ে দাম নিয়ে দুঃশ্চিন্তায় মানিকগঞ্জের এই কৃষক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *