ফ্রিস্টাইল স্কিয়ার আইলিন গু দেয়ালে থাকা আনতা লোগোর সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন, হাতে নিজের একটি ছোট প্রতিমূর্তি।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, চীনা ক্রীড়াপোশাক ব্র্যান্ড আনতা তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের মধ্যে অলিম্পিক ফ্রিস্টাইল স্কিয়ার আইলিন গু-কে অন্তর্ভুক্ত করেছে

চীনের অর্থনীতি তখন ধীরে ধীরে খুলতে শুরু করেছে, সময়টা ১৯৮০-এর দশকের শেষের দিকে। তখন স্কুলপালানো দৃঢ়প্রতিজ্ঞ এক কিশোর ৬০০ জোড়া জুতা নিয়ে বেইজিংয়ে পৌঁছায়।

দিং শিজং এগুলো তার আত্মীয়ের একটি কারখানায় তৈরি করিয়েছিল এবং সেগুলো বিক্রি করতে যাচ্ছিল। এই আয় দিয়েই সে তার প্রথম কারখানা স্থাপন করে, যেখানে সে অন্য কোম্পানির জন্য জুতা তৈরি শুরু করে।

১৭ বছর বয়সী এই তরুণ এমন সময়ে চীনের নতুন উদ্যোক্তাদের একজন হয়ে ওঠে, যখন কমিউনিস্ট পার্টির তত্ত্বাবধানে পুঁজিবাদ বিকশিত হচ্ছিল।

তবে শেষ পর্যন্ত দেখা যায়, দিং-এর পরিকল্পনা ছিল আরও বড়।

তার এই ব্যবসা এখন ‘অ্যানটা’ নামে একটি ক্রীড়াসামগ্রী বিপননের শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *