ভারত ও পাকিস্তানের বিভিন্ন ধরনের ড্রোন রয়েছে-প্রতীকী ছবি

ছবির উৎস, Vithun Khamsong/Getty Images

ছবির ক্যাপশান, ভারত ও পাকিস্তানের কাছে বিভিন্ন ধরনের ড্রোন রয়েছে- প্রতীকী ছবি

    • Author, যুগল পুরোহিত ও প্রচেতা পাঁজা
    • Role, বিবিসি সংবাদদাতা, দিল্লি

    • Author, ফারহাত জাভেদ
    • Role, বিবিসি সংবাদদাতা, ইসলামাবাদ
  • Published

  • পড়ার সময়: ১১ মিনিট

এক বছর আগে পাকিস্তানের কিছু স্থাপনায় হামলা চালায় ভারতীয় সামরিক বাহিনী, ভারতের দাবি অনুযায়ী যেগুলো ছিল- ‘সন্ত্রাসবাদীদের শিবির’।

ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে ২০২৫ সালের ২২শে এপ্রিল বন্দুকধারীদের গুলিতে ২৬ জন পর্যটক ও স্থানীয় একজন ব্যক্তি নিহত হন; তারপরেই ওই সামরিক অভিযান চালায় ভারত, যার সাংকেতিক নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন সিন্দুর’।

ভারত অভিযোগ করেছিল যে, ‘পাকিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলো’ই পহেলগাম হামলার জন্য দায়ী। তবে পাকিস্তান ওই ঘটনার দায় অস্বীকার করে।

এরপর উপমহাদেশের দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে ২০২৫ সালের সাতই মে থেকে ১০ই মে যে সামরিক সংঘাত হয়, তা বলতে গেলে যুদ্ধকৌশলের একটি নতুন দিক খুলে দেয়। বলা যেতে পারে, ভারত-পাকিস্তানের মধ্যে সেটিই ছিল প্রথম ড্রোন যুদ্ধ।

সামরিক পরিভাষায় যু্ক্ত হয় একাধিক নতুন শব্দ- ‘ইহা’, ‘হারোপ’ এবং ‘সংগার’- দুই দেশই এই ধরনের আনম্যানড এরিয়াল সিস্টেম ব্যবহার করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *