এক খুদে পড়ুয়া।

ছবির উৎস, BBC/Shahnawaz

ছবির ক্যাপশান, বিহারের অনেক পড়ুয়াই অন্য রাজ্যের মাদ্রাসায় যায়।

ঘটনাটি গত ১১ এপ্রিলের। বিহারের আটজন শিক্ষক এবং ১৬৩ শিশু-কিশোর পাটনা-পুনে এক্সপ্রেসে করে মহারাষ্ট্রের একটি মাদ্রাসার উদ্দেশ্যে যাচ্ছিলেন। কিন্তু মধ্যপ্রদেশের কাটনি রেলওয়ে স্টেশনে তাদের ‘জোর’ করে নামিয়ে আনা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

দুর্গেশ মারিয়া নামে শিশু কল্যাণ কমিটির এক সদস্যের লিখিত অভিযোগের ভিত্তিতে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) এই পদক্ষেপ নিয়েছিল। লিখিত অভিযোগে দাবি করা হয়, ওই বাচ্চাদের কাজ করানোর জন্য মহারাষ্ট্রের লাতুরে নিয়ে যাওয়া হচ্ছে। ওই শিশু-কিশোরদের পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হতে হয়।

অন্যদিকে, তাদের পরিবারের দাবি, শিশু-কিশোররা শিক্ষা লাভের উদ্দেশ্যে মাদ্রাসায় যাচ্ছিল। প্রয়োজনীয় সমস্ত নথি তাদের সঙ্গে ছিল। তাও পুলিশ তাদের বাধা দেয়।

বেশ কয়েকদিন অপেক্ষার পর অবশ্য এই শিক্ষার্থীরা শেষ পর্যন্ত নিজেদের বাড়িতে ফিরেছে।

ঘটনা কারণ জানতে বিহার, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে গিয়েছিল বিবিসি নিউজ হিন্দির টিম। ভুক্তভুগীদের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *