অক্সিজেন মাস্ক লাগানো দুটি শিশু কোলে নিয়ে একটি বিছানার ওপর বসে আছেন দুই জন নারী। পাশে একজন পুরুষ
ছবির ক্যাপশান, হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা উদ্বেগ বাড়িয়েছে অভিভাবকদের

দেড় বছরের শিশু নুরুননবির তীব্র জ্বর আর শ্বাসকষ্ট। হাসপাতালের বেডে নেবুলাইজার দিয়ে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশেই মায়ের কোলে তার বড় ভাই তিন বছরের শিশু মাহমুদুন্নবী।

ঢাকার মহাখালীতে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে হামে আক্রান্ত এই দুই শিশু সন্তানকে নিয়ে নির্ঘুম সময় কাটছে নরসিংদীর শাহিন মিয়া ও তার স্ত্রীর।

প্রায় ১৫ দিন আগে জ্বরে আক্রান্ত হলে দুই সন্তানকে প্রথমে গ্রামের চিকিৎসক দেখিয়েছিলেন মি. শাহিন।

ওষুধ খাওয়ানো পর জ্বর কমেও গিয়েছিল তাদের। কিন্তু তিন দিন না যেতেই আবারও তীব্র জ্বরে আক্রান্ত হয় দুজনই। এরপর থেকেই হাসপাতালে ছুটছেন শাহিন মিয়া ও তার স্ত্রী।

মি. শাহিন জানান, নরসিংদী সদর হাসপাতাল থেকে সন্তানদের হামে আক্রান্তের বিষয়ে নিশ্চিত হন। সেখানে দুইদিন ভর্তি থাকার পর চিকিৎসকের পরামর্শে ঢাকায় আসেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *