মার্কিন নৌ বাহিনীর হাতে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটকের মুহূর্ত

ছবির উৎস, US Central Command/X

ছবির ক্যাপশান, গত সপ্তাহে মার্কিন নৌ বাহিনীর হাতে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটকের মুহূর্ত

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সেনারা ইরানের পতাকাবাহী যে কার্গো জাহাজ আটক করেছে, সেটি ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘের কাছে চিঠি পাঠিয়েছে তেহরান।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে মঙ্গলবার ওই চিঠি পাঠান জাতিসংঘে
নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি।

সেখানে ইরানের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ আটকের ঘটনাকে ‘জলদস্যুতা’
অভিহিত করে সেটির বিরুদ্ধের ‘কঠোর নিন্দা’ জানিয়েছে তেহরান।

যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের
বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

“আন্তর্জাতিক আইন অনুযায়ী, এই নির্লজ্জ কর্মকাণ্ড মোকাবিলা করার পূর্ণ অধিকার ইরানের
ইসলামী প্রজাতন্ত্রের রয়েছে,” চিঠিতে বলেছে তেহরান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *