ফের উলটো করে সোজা করে দেওয়ার ‘হুমকি’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে। প্রথম দফার ১৫২টি আসনে ভোটের পর টুইট অমিত শাহের। ‘দিদির গুন্ডা’দের ঝুলিয়ে রাখার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শাহ লেখেন, ‘আজ প্রথম দফায় দিদির গুন্ডারা ঘরের বাইরে বেরোয়নি। আমি গুন্ডাদের বলতে চাই, দ্বিতীয় দফাতেও বাইরে আসার সাহস দেখিও না। নয়তো উলটো ঝুলিয়ে সোজা করা হবে।’

এই বিষয়ে আরও খবর

বৃহস্পতিবার রাজ্যের ১৫২টি আসনে নির্বাচন হয়েছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন আসনে ভোট হয়েছে। স্বাধীনতার পর রেকর্ড তৈরি করে ৯২.৭১ শতাংশ ভোট পড়ছে। দু’একটি জায়গায় বিক্ষিপ্ত গন্ডোগোল ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। এ কথা তৃণমূল ও বিজেপি দু’দলই স্বীকার করেছে। এর মাঝেই বৃহস্পতিবার রাতে অমিত শাহের হুমকি পোস্ট সেখানে তিনি ফের উলটো ঝুলিয়ে সোজা করে দেওয়ার হুমকি দিয়েছেন।

উল্লেখ্য, সর্বকালের সব রেকর্ড ভেঙে সমাধা হয়েছে বঙ্গ ভোটের প্রথমার। একপ্রকার অবিশ্বাস্যভাবে প্রথম দফার ১৫২ আসনে ভোট পড়েছে পড়েছে ৯২.৭১ শতাংশ। যা বাংলার তো বটেই, ভারতীয় রাজনীতিতেই ইতিহাস। রাজ্যের ১৬টি জেলাতেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে, উৎসবের আবহে ভোট দিয়েছেন। দিনের শেষে এটাও বলতে হয়, যে প্রথম দফার ভোটে অন্তত লেটার মার্কস পেয়ে পাশ করে গেল নির্বাচন কমিশন। রাজ্যের প্রায় ৪০ হাজার বুথের মধ্যে গুটিকয়েক বুথে নামমাত্র অশান্তির খবর বাদ দিলে বঙ্গ ভোটের প্রথমা সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ ও অবাধ। এই আবহে ফের ‘হুমকি’ দিলেন শাহ।

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *