বছর দুয়েক ধরেই চর্চায় সঞ্জয় লীলা বনশালির ত্রিকোণ প্রেমের সিনেম্যাটিক মহাকাব্য। কবে মুক্তি পাবে ‘লাভ অ্যান্ড ওয়ার’? এই প্রশ্ন দীর্ঘদিনের। প্রথমত, ভিকি কৌশল, রণবীর কাপুর, আলিয়া ভাটের মতো দক্ষ তারকাদের কাস্টিং, উপরন্তু একাত্তরের আঁধারে পিরিয়ড ড্রামা। অতঃপর সেই সিনেমা নিয়ে যে দর্শকমহলে বিশেষ কৌতূহল থাকবে, তা বলাই বাহুল্য। গোড়ার দিকে নির্মাতারা আশ্বাস দিয়েছিলেন, পঁচিশে না হলেও অন্তত ছাব্বিশ সালে প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখবে ‘লাভ অ্যান্ড ওয়ার’। কিন্তু আগাম প্রতিশ্রুতিই সার! এবার সিনেঅনুরাগীদের জন্য আরও বড় দুঃসংবাদ! কেন?

বনশালি যে পর্দায় গল্প বলার ক্ষেত্রে ‘পারফেকশনিস্ট’ সেকথা কারও অজানা নয়। হাইভোল্টেজ পিরিয়ড ড্রামার ক্ষেত্রে বরাবর সময় নিয়ে দর্শকদের সেরাটা উপহার দেওয়ার চেষ্টা করেছেন তিনি। উল্লেখ্য, অতীতে ইতিহাস কিংবা সাহিত্যনির্ভর সিনেমা উপহার দিলেও, এই প্রথম যুদ্ধের আবহে গোলাগুলি-বারুদের সঙ্গে রোম্যান্সের আখ্যান দেখাবেন বনশালি। 

আরও পড়ুন:

Ranbir Kapoor, Vicky Kaushal’s Love and War first look outRanbir Kapoor, Vicky Kaushal’s Love and War first look out
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ যুদ্ধ বিমানচালকের ভূমিকায় ভিকি-রণবীর। ছবি- এক্স হ্যান্ডেল

কারণ ফের পিছলো বনশালির মেগাবাজেট ছবির মুক্তি। শুক্রবার ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর মুক্তি নিয়ে নতুন খবর দিলেন পরিচালক। দেশপ্রেমের এহেন প্রেমের আখ্যান চলতি বছরেই উপভোগ করার সুযোগ পাচ্ছেন না দর্শক। ভিকি, রণবীর, আলিয়াকে পাশে নিয়ে বনশালির ঘোষণা, ২০২৭ সালের সাধারণতন্ত্র দিবসে রিলিজ করতে চলেছে ‘লাভ অ্যান্ড ওয়ার’। এর আগে চলতি বছরের গ্রীষ্মকালীন বক্স অফিস দখলের হুঁশিয়ারি দিয়েছিলেন নির্মাতারা। তবে বিনোদুনিয়ায় কানাঘুষো, গত দু’বছরেও ম্যাগনাম অপাসের কাজ শেষ করতে পারেননি পরিচালক। কারণ বনশালি যে পর্দায় গল্প বলার ক্ষেত্রে ‘পারফেকশনিস্ট’ সেকথা কারও অজানা নয়। হাইভোল্টেজ পিরিয়ড ড্রামার ক্ষেত্রে বরাবর সময় নিয়ে দর্শকদের সেরাটা উপহার দেওয়ার চেষ্টা করেছেন তিনি। উল্লেখ্য, অতীতে ইতিহাস কিংবা সাহিত্যনির্ভর সিনেমা উপহার দিলেও, এই প্রথম যুদ্ধের আবহে গোলাগুলি-বারুদের সঙ্গে রোম্যান্সের আখ্যান দেখাবেন বনশালি। সেই প্রেক্ষিতেই এই ম্যাগনাম ওপাসের ক্ষেত্রেও খানিক সময় নিচ্ছেন তিনি। শোনা যাচ্ছে, গল্পে একাধিক পরিবর্তন এবং পোস্ট প্রোডাকশনের কাজের জন্যেই ফের মুক্তি পিছিয়েছেন পরিচালক। তবে বনশালির ‘বিগ ফ্রাইডে’ ঘোষণায় বড় চমকও রয়েছে। মুক্তি পিছিয়েছে ঠিকই কিন্তু এবার সর্বভারতীয় দর্শকমহলের কথা মাথায় রেখে তিনটি ভাষায় মুক্তি পাচ্ছে ‘লাভ অ্যান্ড ওয়ার’।

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ রণবীর-আলিয়ার লুক। ছবি- এক্স হ্যান্ডেল

এর আগে ইনস্টাগ্রাম লাইভে রণবীর কাপুর আভাস দিয়েছিলেন, নীতেশ তিওয়ারির ‘রামায়ণ: পার্ট ১’-এর মুক্তির পরেই প্রেক্ষাগৃহে আসবে ‘লাভ অ্যান্ড ওয়ার’। ‘রামায়ণ: পার্ট ১’ চলতি বছরের দিওয়ালিতে মুক্তি পাওয়ার কথা, অর্থাৎ অক্টোবরের শেষ সপ্তাহে। এদিকে ২০২৭ সালের ২৬ জানুয়ারি ‘লাভ অ্যান্ড ওয়ার’ রিলিজের ঘোষণা করলেন বনশালি। তবে এক্ষেত্রেও বলিউড বনাম দক্ষিণের বক্স অফিস যুদ্ধ হতে চলেছে। কারণ আগামী বছর জানুয়ারিতেই দক্ষিণী তারকা ঋষভ শেট্টির ‘দ্য প্রাইড অফ ভারত: ছত্রপতি শিবাজি মহারাজ’ মুক্তি পাচ্ছে। আর ঋষভ যে বরাবরই বক্স অফিসের স্টার, সেটা তাঁর ‘কান্তারা’ ফ্র্যাঞ্চাইজি দিয়েই বুঝিয়ে দিয়েছেন। অতঃপর ফের রণবীর-আলিয়া, ভিকির মেগাবাজেট দেশাত্মবোধক সিনেমার রিলিজ পিছোবে কিনা? নজর থাকবে সেদিকে।

সিনেমার পর্দায় সঞ্জয় লীলা বনশালির গল্প বলার ধরণ বরাবরই অনবদ্য। এযাবৎকাল বহু মাস্টারপিস উপহার দিয়েছেন দর্শকদের। আর এই ছবিতেই ‘সাওয়ারিয়া’র পর আবারও বনশালির সঙ্গে কাজ করছেন রণবীর কাপুর। ‘গাঙ্গুবাঈ’য়ের পর আলিয়া ভাটও এই সিনেমার জন্যেই পরিচালকের সঙ্গে দ্বিতীয়বার জুটি বেঁধেছেন। তবে বনশালির ফ্রেমে, প্রথমবার কেমন ছক্কা হাঁকান পর্দার ‘শম্ভাজি’ ওরফে ভিকি কৌশল, নজর থাকবে সেদিকে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *