বাঁকুড়ার কাশীপুরের জনসভা থেকে বড় ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে মহিলাদের নিরাপত্তার জন্য নজিরবিহীন ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। পাশাপাশি বিজেপি ক্ষমতায় এলে মাসে তিন হাজার টাকা ও উচ্চশিক্ষার জন্য মেয়েদের এককালীন ৫০ হাজার টাকা দেওয়ার কথাও বলেন শুভেন্দু।
