মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।Image Credit: PTI

কোচবিহার: লোকসভায় পেশ হয়েছে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল। লোকসভায় আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার পরিকল্পনা কেন্দ্রের। তবে দক্ষিণী রাজ্যগুলি বঞ্চনার অভিযোগ তুলেছে। এই বিলের বিরোধিতা করে এবার সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)-ও। কোচবিহারে নির্বাচনী প্রচার সভা থেকে মুখ্যমন্ত্রী বললেন যে এই বিলের মাধ্যমে দেশকে টুকরো টুকরো করা হচ্ছে।

এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আজকে যখন আমি এখানে সভা করছি, তখন ডিলিমিটেশন বিল নিয়ে এসেছে। আমাকে তার জন্য নির্বাচন ছেড়ে ২১ জন সাংসদকে পাঠাতে হয়েছে লোকসভায়। নিজেরা জানে হারবে, ৫৪১ সিট আছে, তাই ওটা ৮৫০-র কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য টুকরো টুকরো করছে দেশটাকে। একদিন দেখবেন কোচবিহারটাই হারিয়ে গিয়েছে। উত্তর দিনাজপুর, দার্জিলিং, শিলিগুড়িটাই হারিয়ে গিয়েছে।

বিজেপিকে সতর্ক করে মুখ্যমন্ত্রী আরও বলেন, “এদের লজ্জা নেই, ঘৃণা নেই, ভয় নেই। আমি বিশ্বাস করি, ঈশ্বরই বলুন বা আল্লাহ বলুন, ধর্মের কল বাতাসে নড়ে। তুমি ভেবে যাও, কাজ করে যাও। আগামিদিনে তুমি ক্ষমতায় থাকবে না, ওটা এক সেকেন্ডে উল্টে যাবে। এটা মাথায় রেখে কাজ করো। বঙ্গভঙ্গের বিরুদ্ধে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লড়াই করেছিলেন, বাংলা পাশে ছিল। আজও বলি, যদি আপনাদের অধিকার কেড়ে নেওয়া হয়, তাহলে প্রথম থেকে শেষ অবধি আমাদের লড়াই চলবে। আমরা ছেড়ে কথা বলার লোক নই। সবাই মাথা নত করে, আমরা করি না। আমাদের উপরে অনেক অত্যাচার হচ্ছে। আমি এমন নির্বাচন কখনও দেখিনি। মনে আছে আপনাদের, শীতলকুচিতে গুলি চালিয়ে দিয়েছিল, ভোটের সময় চারজনকে হত্যা করেছিল। আমি ছুটে এসেছিলাম তারপর। সেই সব করার ধান্দাবাজি। আর কত অত্যাচার, কত ব্যাভিচার? বাংলা বিরোধী শক্তি, তোমাদের থেকে বাংলা চায় মুক্তি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *