হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, শিল্প উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী অ্যালুমিনিয়ামের মতো কাঁচামালের বণ্টনও যুদ্ধের কারণে প্রভাবিত হয়েছে

পড়ার সময়: ৬ মিনিট

ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি ও কাঁচামালের বাজার ব্যাহত হয়েছে। যুদ্ধের একপর্যায়ে ইরান তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছিল।

সেই সাথে গত দুই সপ্তাহে এই সমুদ্রপথ পার হতে চেষ্টা করা এক ডজনেরও বেশি জাহাজে হামলা করেছে ইরান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রণালি নিরাপদ করার জন্য তার ইউরোপিয় মিত্রদের চাপ দিয়েছেন।

তিনি সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালি পুনরায় খোলার জন্য যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে সমর্থন না করলে তা “নেটোর ভবিষ্যতের জন্য খুবই খারাপ” হবে।

পারস্য উপসাগরে জাহাজ চলাচলে বাধার সৃষ্টি হওয়ায় ব্রেন্ট (অপরিশোধিত) তেলের দাম যুদ্ধ শুরুর আগে যা ছিল প্রতি ব্যারেল ৭০ ডলার, সেটি আরো বেড়ে ১০০ ডলার ছাড়িয়ে গেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *