আজ সোমবার সকালে তেহরানের বিভিন্ন অংশে হামলা হয়েছে

ছবির উৎস, vahidonline

ছবির ক্যাপশান, আজ সোমবার সকালে তেহরানের বিভিন্ন অংশে হামলা হয়েছে

পড়ার সময়: ৪ মিনিট

বিবিসি ফার্সি জানিয়েছে, তেহরানের বিভিন্ন এলাকায় আজ সোমবার ভোর থেকে ইসরায়েল ও আমেরিকা ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় লক্ষ্যবস্তুর মধ্যে তেহরানের শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এর একটি গ্যাস স্টেশনও ছিল।

হামলার পর পাওয়া ছবিতে তেহরানের পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে প্রচণ্ড ধোঁয়া দেখা যাচ্ছে ।

ওদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি করার জন্য ইরানকে মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দেওয়ার পর আজ তেলের দাম বাড়তে দেখা যাচ্ছে।

রোববার ট্রুথ সোশ্যালের এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশে হুমকি দিয়ে বলেছেন, মঙ্গলবার ইরানে সব কিছু গুড়িয়ে এক করে দেওয়া হবে।

তিনি অবশ্য ফক্স নিউজকে বলেছেন যে, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে এবং তিনি বিশ্বাস করেন সোমবারের মধ্যে তেহরানের সঙ্গে একটি চুক্তি সম্ভব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *