১৯৬৯ সালে প্রথমবারের মতো পৃথিবীর মানুষ চাঁদের বুকে পা রাখে

ছবির উৎস, NASA/Getty Image

ছবির ক্যাপশান, ১৯৬৯ সালে প্রথমবারের মতো পৃথিবীর মানুষ চাঁদের বুকে পা রাখে

পড়ার সময়: ৬ মিনিট

“প্রথমবারের মতো দুজন মহাকাশচারীকে যখন চাঁদে পাঠানো হয়েছিল, সেই ১৯৬৯ সালে নাসার পুরো দলের চেয়েও বেশি কম্পিউটিং ক্ষমতা আছে এখন আপনার মোবাইল ফোনে”।

‘কম্পিউটিং ক্ষমতা’ নিয়ে পদার্থবিজ্ঞানী মিচিও কাকুর এই বক্তব্যকে সুক্ষ্মভাবে বিশ্লেষণ ও যুক্তির দিক থেকে খণ্ডনও করা যেতে পারে।

এটা অস্বীকার করা যায় না যে, ১৯৬৯ সালে অ্যাপোলো-১১ অভিযানের সময় নীল আর্মস্ট্রংয়ের ‘মানুষের জন্য এক ক্ষুদ্র পদক্ষেপ’ নেওয়ার পর থেকে প্রযুক্তির অভাবনীয় বিবর্তন ঘটেছে।

অ্যাপোলো মিশনের মাধ্যমে এখন পর্যন্ত ২৪ জন নাসা মহাকাশচারী চাঁদে ভ্রমণ করেছেন। তবে, ১৯৭২ সালের পর থেকে আর কেউ এই প্রাকৃতিক ভূ-উপগ্রহে পা রাখেনি।

আর কেউ এখনি চাঁদে পা রাখতেও যাচ্ছেন না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *