শিশুকে টিকা দেওয়া হচ্ছে

ছবির উৎস, NurPhoto / Contributor via Getty Images

ছবির ক্যাপশান, ছয় ধরনের টিকার ঘাটতির কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা

বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে তারা আগামী জুলাই-অগাস্টে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে দেশজুড়ে শিশুদের হামের টিকা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে এর মধ্যেই রোগ প্রতিরোধকারী আরো ছয়টি টিকার ঘাটতির খবর পাওয়া গেছে।

বাংলাদেশে প্রতি বছর গড়ে ৪০ লাখের বেশি শিশুকে টিকা দেওয়া হয়।

শিশুর জন্মের পর থেকে ১৫ মাস বয়স পর্যন্ত ১২টি রোগ প্রতিরোধে নয় ধরনের টিকা দেওয়া হয়।এগুলোর মধ্যেই প্রায় ছয় ধরনের টিকার ঘাটতির খবর পাওয়া গেছে।

বাংলাদেশের কয়েকটি জেলার সিভিল সার্জনদের সাথে কথা বলে জানা গেছে, পোলিও, যক্ষা, নিউমোনিয়া, ডিপথেরিয়া, ধনুষ্টংকার, হাম-রুবেলা ও হেপাটাইটিস বি রোগ প্রতিরোধের জন্য যেসব টিকা দেওয়া হয় সেগুলোর সংকট রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের যে কর্মসূচি অপারেশনাল প্ল্যান বা ওপির আওতায় টিকা কেনা হতো, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সেটি ২০২৫ সালের অগাস্টে বাতিল করে দেওয়া হয়। ফলে টিকা কার্যক্রম সংকটে পরে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *