হাসপাতালে চিকিৎসাধীন হামে আক্রান্ত শিশু

ছবির উৎস, NurPhoto / Contributor via Getty Images

ছবির ক্যাপশান, হাম একটি ভাইরাসজনিত রোগ, যা মিজলস ভাইরাসের মাধ্যমে অত্যন্ত দ্রুত ছড়ায়

বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বিভাগ রাজশাহীতে আইসিইউ ও ভেন্টিলেশন সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে বলে সম্প্রতি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

চলতি মাসেই রাজশাহী মেডিকেল কলেজে ভেন্টিলেশনসহ আইসিইউ সুবিধার অভাবে ৩৩টি শিশুর মৃত্যুর খবর দেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত হবার পর এ নিয়ে উদ্বেগ তৈরি হয়। যদিও এদের ১০ থেকে ১২টি শিশু হামে আক্রান্ত ছিল বলে তথ্য পাওয়া গেছে।

শিশুদের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এরই মধ্যে ওই হাসপাতালে ভেন্টিলেশন মেশিন দেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

যদিও হামের কারণেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুরা মারা গেছে কী-না সে বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে জানান দাবি স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিভাগের পরিচালক আবু হোসেইন মো. মইনুল আহসান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *