মুঘল ঈদগাহ্

ছবির উৎস, জাতীয় তথ্য বাতায়ন

ছবির ক্যাপশান, মুঘল ঈদগাহ্, ধানমন্ডি। এটিই ঈদগাহগুলোর মধ্যে একমাত্র প্রত্নতাত্ত্বিক নিদর্শন।

বাংলাদেশে ঈদের সময় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে অসংখ্য স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহার সময়ে।

আবহাওয়া প্রতিকূলে না থাকলে ঈদগাহ ময়দানগুলোতেই ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এছাড়া মসজিদগুলোতেও নামাজে অংশ নেন মুসল্লিরা।

তবে সাধারণত প্রতিটি শহর, জেলা বা উপজেলা সদরে একটি করে কেন্দ্রীয় ঈদগাহ মাঠও আছে যেগুলো সরকারিভাবে দেখভাল করা হয়।

এর মধ্যে একশ বছরের পুরনো যেসব ঈদগাহ আছে সেগুলোকে প্রাচীন বা হেরিটেজ হিসেবে চিহ্নিত করা হয়।

প্রত্নতত্ত্ববিদ অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ বলছেন, প্রাচীন অনেক ঈদগাহ আসলে ঔপনিবেশিক শাসনামলে হয়েছে। তবে মুঘল আমলে একটি ঈদগাহ হয়েছে ঢাকার ধানমন্ডি এলাকায় যেটি এখন প্রত্নতাত্ত্বিক নিদর্শন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *