ঈদ নামাজ

ছবির উৎস, Getty Images

ঈদ-উল-ফিতর অর্থ হচ্ছে ‘ রমজান শেষে উৎসব’। মুসলিমদের জন্য এটি অন্যতম বৃহৎ উৎসব। মুসলিমদের জন্য রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বিশ্বাস করেন, পবিত্র রমজান মাসে রোজা পালনের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করেন।

ইসলামের ইতিহাস বিষয়ক গবেষক এবং বিশেষজ্ঞদের সাথে কথা বলে জানা যাচ্ছে যে ৬২৩ খ্রিষ্টাব্দে প্রথম ঈদ উদযাপন করা হয়েছিল। হিজরি দ্বিতীয় সনে ঈদের প্রবর্তন করা হয়েছিল।

ইসলামের নবী যখন মক্কা থেকে ৬২২ খ্রিষ্টাব্দে হিজরত করে মদিনায় যান, তখন সময়কে ভিত্তি ধরে হিজরি সাল গণনা করা হয়। আনুষ্ঠানিকভাবে অবশ্য হিজরি সাল গণনা শুরু করা হয়েছিল আরও ১৭ বছর পরে, খলিফা উমরের সময়ে।

পৃথিবীর বিভিন্ন দেশে উদযাপনের ক্ষেত্রে সংস্কৃতি ভেদে নানা আচার-অনুষ্ঠান থাকলেও বিশ্বজুড়ে মুসলিমদের জন্য ধর্মীয়ভাবে অভিন্ন কিছু রীতি রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে ঈদের নামাজ। পৃথিবীর অধিকাংশ দেশে ঈদের নামাজ পড়ার ক্ষেত্রে উন্মুক্ত স্থান বেছে নেয়া হয়।

উন্মুক্ত স্থানে ঈদের নামাজ পড়ার জন্য বিভিন্ন কর্তৃপক্ষ নানা আয়োজন করে। দেশের বিভিন্ন জায়গায় স্থায়ী ঈদগাহের পাশাপাশি বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মাঠে ঈদের নামাজের বিশেষ আয়োজন করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *