রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ঈষদুষ্ণ গরম জল খান। ঈষদুষ্ণ গরম জল খেলে মানসিক উদ্বেগ কমে। ভালো ঘুম হয়। হজমশক্তি বাড়ে। খাবার তাড়াতাড়ি হজম হয়। শরীর আর্দ্র থাকে বলে গ্যাস, বুক জ্বালা ভাব ও বদহজমের সমস্যা দূর হয়। রাতে ঘুমোতে যাওয়ার আগে ঈষদুষ্ণ গরম জল খেলে ভালো করে ডিটক্সিফিকেশন হয়। শরীর থেকে ভালো ভাবে ক্ষতিকর টক্সিন বেরিয়ে যায় সকালে।
কেন রাতে ঘুমোতে যাওয়ার আগে ঈষদুষ্ণ জল খাওয়া জরুরি
১) সর্দি কাশি বা গলা খুসখুসের সমস্যা থাকলে তা দূর হয়। নাক বন্ধ থাকলে তা দূর হয়। গলা ব্যথা কমে যায়।
২) রাতে খাওয়ার পর আধ ঘণ্টার মধ্যে ও ঘুমোতে যাওয়ার ২-৩ ঘণ্টা আগে ঈষদুষ্ণ গরম জল খেলে ভালো ভাবে খাবার হজম হয়। হজম ভালো হলে ঘুম ভালো হয়। কোষ্ঠকাঠিন্য, বদহজম, পেট ফোলা, বুক জ্বালা করার মতো সমস্যা দূর হয়।
৩) রাতে ঘুমোতে যাওয়ার আগে ঈষদুষ্ণ গরম জল খেলে মানসিক উদ্বেগ ও অবসাদ দূর হয়।
৪) রাতে ঘুমোতে যাওয়ার আগে ঈষদুষ্ণ গরম জল খেলে বিপাকক্রিয়া বাড়ে। স্বাস্থ্যকর ভাবে বাড়তি মেদ ঝরে।
৫) রাতে ঘুমোতে যাওয়ার আগে ঈষদুষ্ণ গরম জল খেলে দাঁত মজবুত হয়। মাড়ির স্বাস্থ্য ভালো থাকে।
৬) রাতে ঘুমোতে যাওয়ার আগে ঈষদুষ্ণ গরম জল খেলে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা বাড়ে। ঘামের মাধ্যমে টক্সিন বের হয়ে যায়। ৭) শরীরে যন্ত্রণা হলে মুঠো মুঠো পেনকিলার না খেয়ে একবার ঈষদুষ্ণ গরম জল ও আরেকবার সাধারণ তাপমাত্রায় থাকা জল খেলে যন্ত্রণার উপশম হয়।
