উজ্জয়িনীর শাহী মসজিদ

ছবির ক্যাপশান, শাহী মসজিদের একটি অংশ অপসারণকে ঘিরে সংঘর্ষের পর এলাকায় ব্যারিকেড বসানো হয়েছিল এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছিল

হিন্দু ধর্মীয় মেলা সিংহস্থ কুম্ভ ২০২৮-এর প্রস্তুতির অংশ হিসেবে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে রাস্তা চওড়া করার কাজ চলছিল। এর মধ্যেই সেখানে শাহী মসজিদের একটি অংশ সরানোর উদ্যোগের জেরে ২৮শে সেপ্টেম্বর উত্তেজনা ও সহিংস সংঘর্ষ সৃষ্টি হয়।

ছত্রি চক এলাকায় অবস্থিত মসজিদটির আশপাশে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন। পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।

এরপর ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

তবে বিতর্কটি পুরো মসজিদ ভেঙে ফেলা নিয়ে ছিল না। রাস্তা চওড়া করার জন্য প্রস্তাবিত ১৫ মিটার অ্যালাইনমেন্টের মধ্যে পড়া মসজিদের একটি অংশ সরানো নিয়ে এই বিরোধ তৈরি হয়।

রোববার গভীর রাতে প্রশাসন ও মসজিদ কমিটির মধ্যে বৈঠকের পর ক্ষতিগ্রস্ত অংশটি নিজেরাই সরিয়ে ফেলতে সম্মত হয় মসজিদ কর্তৃপক্ষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *