প্রখ্যাত বাংলাদেশি ফটোগ্রাফার এবং মানবাধিকার কর্মী শহিদুল আলমকে মুক্তি দিয়েছে ইসরায়েল। ইতোমধ্যে তিনি তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন।

শুক্রবার (১০ অক্টোবর) বিকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

তুরস্কের সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রেস উইং জানায়, আজ বিকেলে ইসরায়েল থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যাত্রা শুরু করেছে। ওই ফ্লাইটে আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম আছেন। ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ইস্তাম্বুলে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, টার্কিশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটে করে তিনি আজ শুক্রবার (১০ অক্টোবর) বিকালে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন। এ সময় তাকে স্বাগত জানান ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *