নরেন্দ্র মোদীর সঙ্গে বসে আছেন কিয়ের স্টারমার

ছবির উৎস, Anadolu via Getty Images

ছবির ক্যাপশান, ভারত সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার

দ্বিপাক্ষিক অংশীদ্বারিত্বকে আরো মজবুত করার লক্ষ্যে যৌথ সফরে আগ্রহী ভারত ও যুক্তরাজ্য। এমনটাই জানিয়েছেন দুই দেশের প্রধানমন্ত্রী।

দুই দেশই তাদের সম্পর্ককে ‘গুরুত্ব’ দিয়ে গত জুলাই মাসে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। দীর্ঘদিন ধরে আটকে থাকার পর অবশেষে স্বাক্ষরিত এই চুক্তিকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দিয়েছিলেন দুই দেশেরই প্রধানমন্ত্রী।

সেই অংশীদারিত্বকেই আরো এগিয়ে নিয়ে যেতে যুক্তরাজ্য এবং ভারত দুই দেশই যে সচেষ্ট, তার প্রমাণ মিলেছে স্যার কিয়ের স্টারমারের দু’দিনের ভারত সফরে।

শতাধিক সদস্যের প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে বুধবার মুম্বাইয়ে এসে পৌঁছান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মি. স্টারমার। সেই প্রতিনিধিদলে বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতি জগতের নেতৃস্থানীয় ব্যক্তিরা রয়েছেন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *