ইরানের মাটিতে মারণ হামলা চালিয়েছে আমেরিকা ও ইজরায়েল (Israel Strikes Iran)। যৌথ হামলায় মৃত্যু হয়েছে ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা খামেনেই-সহ শীর্ষ আধিকারিকদের। ইরানে জারি জরুরি অবস্থা। পুরোপুরি বন্ধ বিমান পরিষেবা। আর সেখানেই আটকে বসিরহাটের এক পরিবারের পাঁচ সদস্য। এমনকী তাঁদের সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না বলে খবর। স্বাভাবিকভাবেই চরম উদ্বেগে পরিবার।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাঠপাড়ার বাসিন্দা গাজি পরিবার। ওই পরিবারের সদস্য আমির হোসেন গাজি। বছর আটেক আগে পড়াশোনার জন্য ইরানে পাড়ি দিয়েছিলেন তিনি। বর্তমানে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে সেখানেই থাকেন ওই যুবক। শনিবার রাতেই সংবাদমাধ্যম মারফত ইরানের উত্তপ্ত পরিস্থিতির খবর পায় গাজি পরিবার। স্বাভাবিকভাবেই তারপর থেকেই ছেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন পরিবারের সদস্যরা। কিন্তু কোনও লাভ হয়নি। ছেলে-বউমা-নাতি-নাতনিরা কোন পরিস্থিতিতে রয়েছে, তা নিয়ে চরম উৎকণ্ঠায় গোটা পরিবার। বাঁধ মানছে না চোখের জল।

আরও পড়ুন:

বছর আটেক আগে পড়াশোনার জন্য ইরানে পাড়ি দিয়েছিলেন আমির হোসেন গাজি। বর্তমানে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে সেখানেই থাকেন ওই যুবক। শনিবার রাতেই সংবাদমাধ্যম মারফত ইরানের উত্তপ্ত পরিস্থিতির খবর পায় গাজি পরিবার। স্বাভাবিকভাবেই তারপর থেকেই ছেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন পরিবারের সদস্যরা। কিন্তু কোনও লাভ হয়নি।

পরিবার সূত্রে খবর, দিন দুয়েক আগে নাকি বাড়িতে ফোন করেছিলেন আমির। জানিয়েছিলেন সেদেশের উত্তপ্ত পরিস্থিতির কথা। কিন্তু তা যে রাতারাতি এই আকার নেবে তা ভাবতে পারেনি কেউ। উল্লেখ্য, শনিবার ইরানের মাটিতে মারণ হামলা চালিয়েছে আমেরিকা ও ইজরায়েল (Israel Strikes Iran)। যৌথ হামলায় মৃত্যু হয়েছে ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা খামেনেই-সহ শীর্ষ আধিকারিকদের। পাশাপাশি শতাধিক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে এই হামলায়। রবিবার ভয়ংকর সেই হামলার প্রথম ছবি ও ভিডিও এবার প্রকাশ্যে আনে মার্কিন সেনা (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। জানা যাচ্ছে, এই হামলায় ইরানকে তছনছ করেছে আমেরিকার বাঙ্কার ব্লাস্টার, টমাহকের মতো ভয়ংকর সব ক্ষেপণাস্ত্র।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *