মৃত ভোটার, ভুয়ো নাম রাখতে চাইছে কংগ্রেস? এই প্রশ্নকে সামনে রেখে প্রধান বিরোধী দলকে কাঠগড়ায় তুলল বিজেপি। নির্বাচন কমিশনকে নিশানা করে কংগ্রেসের আক্রমণের জবাবে সরাসরি পাল্টা আক্রমণে নামল গেরুয়া শিবির। মঙ্গলবার দলের সদর দফতরে সাংবাদিক বৈঠকে স্মৃতি ইরানির প্রশ্ন, মৃত ভোটার ও একই ব্যক্তির নাম যদি একাধিক জায়গায় থাকে, তা হলে সেগুলি বাদ দেওয়ার বিরোধিতা কংগ্রেস কেন করছে? তাঁর অভিযোগ, নির্বাচনী ব্যবস্থায় আস্থা ফেরানোর বদলে সাংবিধানিক প্রতিষ্ঠানকেই আক্রমণ করছে কংগ্রেস।

এসআইআর ইস্যুতে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী শিবির। এই ইস্যুতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্মৃতির বলেন, “ভোটার তালিকায় ডুপ্লিকেট নাম বা মৃত ব্যক্তির নাম থাকলে কংগ্রেস কেন তা রাখতে চাইছে? মৃতদের নাম ফেরানোর দাবি কেন?” তাঁর দাবি, এসআইআর নিয়ে নির্বাচন কমিশন ইতিমধ্যেই অবস্থান স্পষ্ট করেছে। নোটিস পাওয়া ভোটারদের বাড়িতে বুথ স্তরের আধিকারিকরা গিয়ে নথি যাচাই করবেন। ফলে কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণের বদলে কংগ্রেসের উচিত নিজেদের অবস্থান ব্যাখ্যা করা। এখানেই থামেননি স্মৃতি। কংগ্রেসের বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে তাঁর পাল্টা প্রশ্ন, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, কেরল ও কর্নাটকে বিজেপি ক্ষমতায় নেই। সেখানে কি নির্বাচন কমিশনের বিরুদ্ধে একই অভিযোগ তুলছে কংগ্রেস?

আরও পড়ুন:

স্মৃতির বলেন, “ভোটার তালিকায় ডুপ্লিকেট নাম বা মৃত ব্যক্তির নাম থাকলে কংগ্রেস কেন তা রাখতে চাইছে? মৃতদের নাম ফেরানোর দাবি কেন?”

প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে নির্বাচন কমিশন ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে নিশানা করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিজেপি নেত্রী। তাঁর বক্তব্য, কমিশনের মর্যাদা ক্ষুণ্ণ করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা মেনে নেওয়া যায় না। এদিনই কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণ, এসআইআর স্থগিত এবং বাদ পড়া ১৩ কোটির বেশি নাম ফেরানোর দাবি উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইস্তফাও দাবি করেছে কংগ্রেস। সেই প্রেক্ষাপটে স্মৃতির তোপ, মানুষের সমর্থন না পেয়ে নির্বাচনী ব্যবস্থাকেই প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে কংগ্রেস।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *