ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট গণনার প্রস্তুতি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট গণনার প্রস্তুতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত চল্লিশ শতাংশ আসনে একাধিক অনিয়মের চিত্র দেখা গেছে বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

টিআইবি সোমবার দুপুরে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণ’ শীর্ষক ঐ প্রতিবেদনে বলা হয়, দৈবচয়নের ভিত্তিতে ৭০টি আসনে নির্বাচন পর্যবেক্ষণ করে অনিয়মের চিত্র দেখতে পেয়েছে টিআইবি।

অর্থাৎ যে চল্লিশ শতাংশ আসনে অনিয়মের কথা বলা হচ্ছে, সেগুলো মোট তিনশত আসনের চল্লিশ শতাংশ নয়, বরং ৭০টি আসনের মধ্যে চল্লিশ শতাংশ।

তবে প্রশ্নোত্তর পর্বে নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে এমন দাবি সামগ্রিকভাবে নাকচ করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *