বিএনপি  সরকারের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিএনপি সরকারের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান

বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বড় রাজনৈতিক ম্যান্ডেট পেয়ে এখন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। ১২ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ে পাওয়া এই ম্যান্ডেট দলটিকে এককভাবে দেশের সংবিধান সংশোধনসহ সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে।

চব্বিশের গণ-অভ্যুত্থানের পর অনুষ্ঠিত প্রথম এই নির্বাচনে বড় ম্যান্ডেট পাওয়া এই দলটির ওপর তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করার চাপও থাকবে বেশি।

দেশটিতে বিপর্যস্ত অর্থনীতি, বিভক্তি ও অস্থির এক রাজনৈতিক পরিস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন হয়েছে। এই নির্বাচনকে ঘিরে ঐক্য এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়েই মূল প্রত্যাশা ছিল সাধারণ মানুষের।

ভোটের পরে মানুষের মধ্যে স্বস্তি কাজ করছে। দেশের রাজনীতি স্থির হবে, অর্থনীতিসহ সব ক্ষেত্রে শৃঙ্খলা ফিরবে, এমন আশা-প্রত্যাশার কথা আসছে।

আবার শঙ্কাও আছে। কারণ, সংসদে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যখন কোনো দল সরকার গঠন করে, তখন তাদের ‘ফ্যাসিবাদী বা কতৃত্ববাদী’ শাসক হওয়ার সুযোগ থাকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *