ঢাকার কয়েকটি কেন্দ্র ঘুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারেক রহমান

ছবির উৎস, BNP

ছবির ক্যাপশান, ঢাকার কয়েকটি কেন্দ্র ঘুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারেক রহমান

জয়ের ব্যাপারে আশাবাদী বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার
কয়েকটি কেন্দ্র ঘুরে সাংবাদিকদের সাথে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, “আমি যতটুকু দেখেছি, মানুষ উৎসাহ দিয়ে ভোট প্রদান করছেন।
১৭ বছর ধরে মানুষ বঞ্চিত ছিলো। ১৩ কোটি ভোটারের
জন্য এটি একটি স্মরণীয় দিন”।

“লঞ্চ, স্টিমারে করে মানুষ দেশে গেছেন। সেই উৎসাহের প্রতিফলন দেখবো আশা করি”।

জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারলে গণতন্ত্রের সূচনা হবে বলে মন্তব্য করেন
তারেক রহমান।

গতকাল রাত থেকে গণমাধ্যমে অনাকাঙিক্ষত ঘটনা দেখার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, একটা রাজনৈতিক দল অপ্রত্যাশিত ঘটনা ঘটাচ্ছে।

আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে চেষ্টা করছে এবং
এই চেষ্টা অব্যাহত থাকার প্রত্যাশা করেন তিনি।

মানুষ ঘর থেকে বেরিয়ে ভোটাধিকার প্রয়োগ করলে সব ষড়যন্ত্র প্রতিহত করা যাবে বলেও
মন্তব্য করেন বিএনপির চেয়ারম্যান।

জয়ের ব্যাপারে আশাবাদী কি না সাংবাদিকরা জানতে চাইলে তারেক রহমান বলেন, “আলহামদুলিল্লাহ,
আশাবাদী জয়ের ব্যাপারে।… এতুটুকু আসন প্রত্যাশা করছি, যেটা দিয়ে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম
হবো”।

যাদের নিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন, কম- বেশি তাদের সবাইকে নিয়ে দেশ চালাতে
চান বলে এ সময় উল্লেখ করেন তারেক রহমান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *