অক্ষয়কে চেয়েও পাননি কঙ্গনা! সামনে এল অজানা রহস্য, স্বয়ং বললেন অভিনেত্রী

এই মুহূর্তে বলিউডের আলোচনার কেন্দ্রে অক্ষয় খন্না। কেরিয়ারের শুরুতে নায়ক হিসেবে একের পর এক ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। তবে সেই সময়ে প্রত্যাশিত বাণিজ্যিক সাফল্য খুব একটা ধরা দেয়নি তাঁর হাতে। দীর্ঘ পথচলার পরে যেন ভাগ্য ঘুরে দাঁড়িয়েছে ‘ধুরন্ধর’ ছবির মাধ্যমে। এই ছবিতে তাঁর অভিনয় দর্শক ও সমালোচক— দু’পক্ষের কাছেই প্রশংসিত হয়েছে। তবে পর্দার সাফল্য যতই বাড়ুক, ব্যক্তিগত জীবনে অক্ষয় বরাবরই নিভৃতচারী। তিনি একা থাকতে পছন্দ করেন। বিয়ে করে কারও দায়িত্ব নিতে চান না বলেই বহুবার জানিয়েছেন অভিনেতা। গ্ল্যামারের দুনিয়ায় থেকেও সম্পর্কের ব্যাপারে তিনি বরাবরই দূরত্ব বজায় রেখেছেন।

 এক সময় অবশ্য কঙ্গনা রানাউত অক্ষয়ের প্রতি আগ্রহ প্রকাশ করেছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসে জনপ্রিয় টক শো ‘কফি উইথ কর্ণ’-এ। সেই অনুষ্ঠানে সঞ্জয় দত্ত ও অনিল কপূরের সঙ্গে হাজির হয়ে কঙ্গনা জানান, অক্ষয়ের সঙ্গে সম্পর্কে জড়াতে চেয়েছিলেন তিনি। এমনিতেই কঙ্গনার প্রেমজীবন খুব একটা সুখের হয়নি। অধ্যয়ন সুমন, হৃতিক রোশন, আদিত্য পাঞ্চোলীর মতো অভিনেতাদের সঙ্গে নাম জড়ালেও কোনও সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়নি। কঙ্গনা ও অক্ষয় একসঙ্গে কাজ করেছিলেন ‘নো প্রবলেম’ ছবিতে। সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, অক্ষয়কে পছন্দ হওয়ার পরে একাধিক বার তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন তিনি। 

প্রথমে বন্ধুত্ব, তার পরে ধীরে ধীরে প্রেমের প্রস্তাব দেওয়ার পরিকল্পনাও ছিল তাঁর। কিন্তু অক্ষয়ের মন গলেনি। কঙ্গনার কথায়, “আমি ওঁর সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। নানা ভাবে যোগাযোগ করতে চেয়েছি। কিন্তু উনি আমার সঙ্গে কথা পর্যন্ত বলতেন না। শুধু আমার সঙ্গেই নয়, সেটে কারও সঙ্গেই খুব একটা মিশতেন না অক্ষয়।” ফলত সেই প্রেম আর বাস্তবে রূপ নেয়নি। অক্ষয় নিজেও বহুবার স্পষ্ট করে জানিয়েছেন, তিনি একা থাকতে স্বচ্ছন্দ। বিয়ে খারাপ নয়, কিন্তু সেই বন্ধনে নিজেকে জড়াতে তিনি আগ্রহী নন। সাফল্যের শিখরে পৌঁছেও তাই ব্যক্তিগত জীবনে আজও নিঃসঙ্গ পথেই হাঁটছেন অক্ষয় খন্না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *