সোমবার সকালে মসজিদের কাছে উত্তেজনা তৈরি হয়

ছবির ক্যাপশান, সোমবার সকালে মসজিদের কাছে উত্তেজনা তৈরি হয়

হিন্দু ধর্মীয় মেলা ‘সিংহস্থ ২০২৮’ এর প্রস্তুতির জন্য সড়ক প্রশস্তকরণের কাজকে কেন্দ্র করে আনুমানিক ৬৫০ বছরের পুরোনো বলে পরিচিত ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনী শাহী মসজিদের সামনে সোমবার সকালে পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ হয়।

রোববার রাত থেকেই ছত্রি চক এলাকায় মসজিদটির কাছে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন।

সোমবার সকালের সংঘর্ষে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি পাথর ছোড়াছুড়ি হয়, এবং দফায় দফায় মারামারির পরিস্থিতি তৈরি হয়।

উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এই রিপোর্ট লেখা পর্যন্ত শাহী মসজিদ এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

সিংহস্থ মূলত উজ্জয়িনীতে ১২ বছর অন্তর হওয়া একটি হিন্দু ধর্মীয় মেলা, যেখানে ভক্তরা মহাকালেশ্বর মন্দিরে শিবের মহাকাল রূপের পুজো দিতে দূর দূরান্ত থেকে আসেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *