খুঁটির সাথে বাঁধা বাবাকে চায়ে ভিজিয়ে রুটি খাওয়ানোর ভিডিও

ছবির ক্যাপশান, খুঁটির সাথে বাঁধা বাবাকে চায়ে ভিজিয়ে রুটি খাওয়ানোর এ ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে

Published

পড়ার সময়: ৪ মিনিট

বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা বরিশালের উজিরপুরে চুরির অভিযোগে স্থানীয়দের হাতে আটক হওয়া এক ব্যক্তিকে তার শিশু কন্যা চা-রুটি খাইয়ে দিচ্ছে – এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে আলোড়ন তুলেছে।

ভিডিওতে দেখা যায়, শিশুটি যখন বাবার মুখে চায়ে ভেজানো রুটি তুলে দিচ্ছিল তখন তার বাবার হাত-পা বাধা ছিল একটি খুঁটির সাথে।

ঘটনাটি নিজের মোবাইলে ভিডিও করে ‘চোর হিসেবে সে যতটা খারাপ, বাবা হিসেবে ততটাই ভালো’ শিরোনাম দিয়ে ফেসবুকে প্রথমে পোস্ট করেছিলেন স্থানীয় ব্যবসায়ী মিরাজ হোসেন ফরাজি।

বিবিসি বাংলাকে মি. ফরাজি বলছিলেন, “আমি এসে দেখি লোকজন চুরির অভিযোগে তাকে বেঁধে রেখেছে। আর তার কন্যা তাকে রং চায়ে ভিজিয়ে রুটি খাইয়ে দিচ্ছে। দৃশ্যটি ভিডিও করে আমার ফেসবুকে পোস্ট করেছিলাম”।

তবে অভিযুক্ত ব্যক্তি চুরির অভিযোগ অস্বীকার করে স্থানীয় সাংবাদিকদের বলেছেন, জমি জমা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটিয়ে তাকে চুরির অপবাদ দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *