আব্দুল লতিফের ছবি বামদিকে এবং ডানদিকে বিজেপির ছবি

ছবির ক্যাপশান, গুজরাতে আব্দুল লতিফ (বাম দিকে) বিজেপির কাছে বড় ইস্যু ছিল বলে মনে করেন অনেকে

    • Author, আর্যব পারেখ
    • Role, বিবিসি নিউজ গুজরাতি
  • Published

  • পড়ার সময়: ১৩ মিনিট

সালটা ১৯৯৫। পুলিশ অফিসার গীতা জোহরি আরও তিনজন পুলিশ কর্মীর সঙ্গে দাঁড়িয়ে ছিলেন আব্দুল লতিফের বাড়ির বাইরে। তার আগেই মি. লতিফের শার্পশুটার রফিক আর একজন সঙ্গী ধরা পড়েছে।

অতিরিক্ত লোকবলের জন্য তিনি পুলিশ কন্ট্রোল রুমের ফোন করেন। তাতে সাড়া দিয়ে দরিয়াপুরের পোপাতিয়াওয়াড়ের কাছে একটা পুলিশের ভ্যানও এসে পৌঁছায় সেখানে। ওই এলাকাতেই আব্দুল লতিফের বাড়ি।

কিন্তু পুলিশের টিম বাড়ির ভেতরে প্রবেশ করেনি। আসলে তারা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে সত্যিই আব্দুল লতিফের বাড়িতে যাচ্ছে তারা।

প্রবীণ গুজরাতি সাংবাদিক প্রশান্ত দয়াল তার বই ‘লতিফ’-এ এই ঘটনা বর্ণনা করেছেন। এই ছোট্ট ঘটনা থেকেই আব্দুল লতিফের প্রভাব এবং পুলিশের মনেও যে তাকে ঘিরে একটা আতঙ্ক ছিল, সেই ছবিটা ফুটে ওঠে।

গত শতাব্দীর আশির দশকে গুজরাতের আহমেদাবাদের ‘ডন’ আব্দুল লতিফের সাম্রাজ্য সম্পর্কে জানতেন না, এমন মানুষ খুব কমই ছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *