একাদশ শ্রেণিতে পড়া উইফেনবো এবং নার্সিং নিয়ে পড়াশোনা সম্পন্ন করা কিমবোই সিংসনকে হত্যা করা হয়েছে

ছবির ক্যাপশান, একাদশ শ্রেণিতে পড়া উইফেনবো (ডানে) এবং নার্সিং নিয়ে পড়াশোনা সম্পন্ন করা কিমবোই সিংসনকে (বাঁয়ে) হত্যা করা হয়েছে

মণিপুরে ২১শে সেপ্টেম্বর ১৭ বছর বয়সী এনকে উইফেনবো খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে তামেই শহরের দিকে যাচ্ছিলেন।

কিন্তু পথে কিছু সশস্ত্র হামলাকারী তাকে গুলি করে হত্যা করে। একাদশ শ্রেণির ছাত্র উইফেনবো মণিপুরের তামেংলং জেলার আপার এনকৌ গ্রামের বাসিন্দা ছিলেন।

এ ঘটনায় তার বাবা মাহিনলাকবোউ ভেঙে পড়েছেন। তিনি বিবিসিকে বলেন, “আমার নির্দোষ ছেলেকে এত নৃশংসভাবে হত্যা করা হলো, তার অপরাধটা কী ছিল?”

লিয়াংমাই নাগা সম্প্রদায়ভুক্ত উইফেনবোর ওপর এই হামলা সকাল আনুমানিক সাড়ে দশটার সময়ে হয়েছিল।

ঘটনার মাত্র এক সপ্তাহ আগে, ১৫ই সেপ্টেম্বর তামেংলং জেলার লেইসাংফাই গ্রামে সন্দেহভাজন কট্টরপন্থীরা মাঠে কর্মরত দুই নারীকে হত্যা করেছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *