Siliguri News : মাত্র ২ বছর বয়সেই একের পর এক রাজ্যের রাজধানীর নাম, ফল, ফুল, রং থেকে শুরু করে গীতার শ্লোক, অনর্গল বলে যাচ্ছে শিলিগুড়ির ছোট্ট হানভিকা সাহা! শরৎচন্দ্রপল্লির এই খুদের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পরিবার সূত্রে দাবি, হানভিকা প্রায় ২৯টি রাজ্যের রাজধানীর নাম বলতে পারে। শুধু তাই নয়, গীতার ১৮টি শ্লোকের নাম, গায়ত্রী মন্ত্র এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রও বলতে পারে সে।
মায়ের সঙ্গে খেলতে খেলতেই শুরু হয়েছিল হানভিকার শেখার পথ। ছবি, গল্প ও কথোপকথনের মাধ্যমে বিভিন্ন বিষয় শেখানো হয়েছে তাকে। কোনও রকম চাপ না দিয়েই শেখার সেই পদ্ধতিতেই তৈরি হয়েছে খুদের এই আগ্রহ। হানভিকার প্রতিভাকে আরও বড় পরিসরে তুলে ধরতে ইতিমধ্যেই ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ‘Intelligent Kid’ বিভাগে আবেদন করেছে পরিবার। দু’বছরের এই খুদের অসাধারণ স্মৃতিশক্তি ও শেখার আগ্রহ এখন নজর কেড়েছে নেটদুনিয়ার। দেখুন হানভিকার ভাইরাল ভিডিও এবং জানুন তার শেখার চমকপ্রদ গল্প।
