ভেঙ্গে পড়া বিমানটি

ছবির উৎস, ANI

ছবির ক্যাপশান, ভেঙ্গে পড়া বিমানটি

ভারতের মহারাষ্ট্রে বুধবার সকালে বিমান দুর্ঘটনায় রাজ্যের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ পাঁচ জন মারা গেছেন। দেশটির অসামরিক বিমান চলাচল মহাপরিচালক, ডিজিসিএ এই খবর নিশ্চিত করেছে।

বিবিসির মারাঠি বিভাগকে পৃথক ভাবে খবরটি নিশ্চিত করেছেন অজিত পাওয়ারের ব্যক্তিগত সচিব অনিল টিকলে। মি. পাওয়ারের দেহরক্ষী ও একজন সহকারী এবং দুজন ক্রু সদস্যেরও মৃত্যু হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচনের প্রচারের উদ্দেশ্যে মি. পাওয়ারকে নিয়ে ভাড়া করা বিমানটি মুম্বাই থেকে রওনা হয়ে পুণে জেলার বারামতীতে যাচ্ছিল। বারামাতীতে অবতরণের সময়েই ভারতীয় সময় সকাল পৌনে নটা নাগাদ রানওয়ের পাশে বিমানটি বিধ্বস্ত হয় এবং সেটিতে আগুন লেগে যায় বলে বিবিসি জানতে পেরেছে।

অজিত পাওয়ার

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, অজিত পাওয়ার

রাজনৈতিক জীবন

যে বারামতীতে অবতরণের সময়ে অজিত পাওয়ারের বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে, সেটিই পাওয়ার পরিবারের রাজনৈতিক শক্ত ঘাঁটি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *