শাহবাজ শরিফ, মহসিন নাকভি

ছবির উৎস, Mohsin Naqvi/X

ছবির ক্যাপশান, সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথে বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি

ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডের অন্তর্ভূক্তিকে কেন্দ্র করে জটিলতা আরো ঘনীভূত হয়েছে।

ভারতে না খেলে শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে চেয়ে বাংলাদেশের করা অনুরোধ আইসিসি নাকচ করার পর এখন পাকিস্তানও বিশ্বকাপ বর্জন করবে কিনা, সেই জল্পনা শুরু হয়েছে।

পাকিস্তানের ক্রিকেট বোর্ড পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথে বৈঠক করেছেন।

বৈঠক শেষে সামাজিক মাধ্যম এক্সে মি. নাকভি পোস্ট করে জানিয়েছেন যে, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে পাকিস্তানের সিদ্ধান্ত ‘শুক্রবার বা সোমবার’ জানানো হবে।

এর মধ্যে সোমবার ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের ভাইস-প্রেসিডেন্ট রাজিভ শুকলা পাকিস্তানের পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন। সোমবার দুপুরে এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে মি. শুকলা মন্তব্য করেন যে ‘বাংলাদেশকে উস্কানোতে পাকিস্তানের বড় হাত’ রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *