পত্রিকা

কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছরের ৩০ নভেম্বর পর্যন্ত (ডিসেম্বরে অধস্তন আদালতে অবকাশকালীন ছুটির কারণে নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ ছিল) দেশের ৬৮টি কেন্দ্রীয় ও জেলা কারাগারের ফাঁসির সেলগুলোতে ২ হাজার ৭০৫ জন মৃত্যুদ-প্রাপ্ত আসামি বন্দি ছিলেন এবং সংখ্যাটি কারা ইতিহাসে সর্বোচ্চ।

তাদের মধ্যে নারী বন্দি ছিলেন ৯০ জন। আসামিদের মধ্যে হাইকোর্টে বিচারের নিষ্পত্তির অপেক্ষায় ছিলেন ২ হাজার ৩৭০ জন।

তাদের মধ্যে বিচারের নিষ্পত্তির অপেক্ষায় ৬ থেকে ১৫ বছর বা তারও বেশি সময় ধরে কনডেম সেলে রয়েছেন ৯৩৯ জন।

হাইকোর্টে মামলা নিষ্পত্তিতে ৬৬টি দ্বৈত ও একক বেঞ্চের মধ্যে মৃত্যুদ-প্রাপ্ত আসামিদের মামলা (ডেথ রেফারেন্স বা মৃত্যুদ- অনুমোদন) নিষ্পত্তির জন্য রয়েছে চারটি বেঞ্চ বা আদালত, যেখানে একেকটি বেঞ্চে দুজন করে (দ্বৈত বেঞ্চ) বিচারক দায়িত্ব পালন করছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *