আদালত

ছবির উৎস, Getty Images

জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার চানখারপুল
এলাকায় ছয় শিক্ষার্থীকে হত্যার মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে ট্রাইব্যুনাল।

বাকি পাঁচ আসামীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামী হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের প্রত্যেকেই পলাতক আছেন।

এছাড়া বাকি পাঁচজন আসামীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। তাদের মধ্যে রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে ৬ বছরের কারাদণ্ড, শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেনকে ৪ বছরের কারাদণ্ড, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ‍ও মো. নাসিরুল ইসলামকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার বেলা ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১
এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের
বিচারিক প্যানেলে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হয়।

রায়ের পুরো কার্যক্রম বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনে
গুলি চালায় পুলিশ। এতে ছয় জন নিহত
হন। তারা হলেন: শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক।

এ মামলায় মোট আসামি আটজন, যারা প্রত্যেকেই ঘটনার সময় পুলিশের
বিভিন্ন পদে কর্মরত ছিলেন। এর মধ্যে গ্রেফতার হয়েছেন চারজন। বাকিরা পলাতক।

গ্রেফতারকৃতরা হলেন: শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন)
মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো.
সুজন মিয়া, মো. ইমাজ হোসেন
ইমন ‍ও মো. নাসিরুল ইসলাম।

গত বছরের ২১শে এপ্রিল প্রসিকিউশনের কাছে ৯০ পৃষ্ঠার
প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। প্রতিবেদনটি যাচাই-বাছাই শেষে ২৫শে মে
ট্রাইব্যুনাল-১ এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। একই দিন অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি
পরোয়ানা জারি করা হয়।

এরপর বিচার কার্যক্রম শুরু হয়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *