নির্বাচনী ময়দানে সাকিব আল হাসান

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ২০২৪ সালের নির্বাচনের প্রচারণার সময় সাকিব আল হাসান

বাংলাদেশের ক্রিকেটের আলোচিত ক্রিকেটার সাকিব আল হাসানকে আবার জাতীয় ক্রিকেট টিমে নেওয়ার বিষয়ে বিবেচনা করা হচ্ছে, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের এমন একটি বক্তব্য সামনে আসার পর এ নিয়ে নানাধরনের আলোচনা শুরু হয়েছে। প্রায় দেড় বছর ধরে দলের বাইরে রেখে কেন অনেকটা হঠাৎ করে তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে, এ নিয়েও প্রশ্ন উঠেছে।

২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টের পরে আর বাংলাদেশের হয়ে মাঠে নামতে পারেননি সাকিব।

নিজের ফেসবুক স্ট্যাটাসে ও সংবাদমাধ্যমে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের দেওয়া বিভিন্ন সময়ের বক্তব্যে উঠে এসেছে, মূলত রাজনৈতিক কারণেই তাকে দলে ডাকা হচ্ছে না।

এরই মাঝে অকস্মাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত অনেককেই অবাক করেছে।

সেটিও এসেছে এমন এক সময়ে যেদিন বাংলাদেশ ক্রিকেট দল আনুষ্ঠানিকভাবে ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-২০ বিশ্বকাপ খেলা থেকে বিরত থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *