অনেকেই এখন ব্যাংকে টাকা রাখাটা নিরাপদ মনে করছেন না

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, অনেকেই এখন ব্যাংকে টাকা রাখাটা নিরাপদ মনে করছেন না

বাংলাদেশের একটি ইন্স্যুরেন্স (বীমা) কোম্পানিতে এক দশকেরও বেশি সময় আগে বীমা বাবদ টাকা রাখতে শুরু করেছিলেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি শফিকুল ইসলাম। ধীরে ধীরে সেই বীমার অংক প্রায় ১০ লাখে পৌঁছুলে তিনি সেই অর্থ তুলে ফেলার সিদ্ধান্ত নেন। কিন্তু প্রায় পাঁচ বছর হতে চলছে, তিনি ও তার পরিবারের সদস্যরা ওই ইন্স্যুরেন্স কোম্পানির দ্বারে দ্বারে ঘুরছেন, টাকা আর তুলতে পারছেন না।

বিদেশ-বিভুঁইয়ে পরিবার-পরিজনহীন অবস্থায় উপার্জিত তার এই ঘামঝরা অর্থ বছরের পর বছর এভাবে আটকে থাকায় প্রচণ্ড হতাশ হয়ে পড়েছেন তিনি। এখন তার মনে হয়, এই টাকা দিয়ে যদি স্বর্ণ কিংবা কতগুলো সঞ্চয়পত্র কিনে রাখতেন, তাহলে তা অন্তত তার হাতে থাকতো।

শফিকুল ইসলামের অভিজ্ঞতা একক কোনো ঘটনা নয়। বাংলাদেশে ব্যাংক ও আর্থিক খাতে দীর্ঘদিন ধরে জমে থাকা খেলাপি ঋণ, আর্থিক অনিয়ম এবং কাঠামোগত দুর্বলতা সাধারণ মানুষের মধ্যে একটি উদ্বেগ তৈরি করেছে যে, তাদের টাকা কোথায় নিরাপদ?

এই প্রেক্ষাপটে সঞ্চয়ের প্রশ্ন এলে স্বর্ণসহ বেশ কয়েকটি খাত বারবার আলোচনায় আসে।

কখনো মূল্যস্ফীতি, কখনো মুদ্রার অবমূল্যায়ন, আবার কখনো ব্যাংকিং আস্থার সংকট বিভিন্ন সময়ে ভিন্ন কারণে মানুষ এসব খাতে আগ্রহ দেখিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *