তামিম ইকবাল, বিসিবি ও কোয়াব- ত্রিমুখী এই সংকটের নেপথ্যের রাজনীতি ও পুঞ্জিভূত ক্ষোভ

ছবির উৎস, Screen Grab/BCB/Getty Images

ছবির ক্যাপশান, তামিম ইকবাল, বিসিবি ও কোয়াব- ত্রিমুখী এই সংকটের নেপথ্যের রাজনীতি ও পুঞ্জিভূত ক্ষোভ

বাংলাদেশের ক্রিকেট এমন এক মোড়ে এসে দাঁড়িয়ে যেখানে স্বভাবতই তিনটি পথ তিন দিকে চলে গেছে।

একদিকে মোস্তাফিজের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ যাত্রায় বাঁধা, একদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ রাজনীতি, অন্যদিকে সমর্থকদের মধ্যে দুটি পক্ষ- এক পক্ষ কিছুতেই মানছেন না ক্রিকেটাররা নিজেদের ইচ্ছায় বিপিএল বয়কট করতে পারেন, অপর পক্ষ বলছেন ক্রিকেটাররাই ক্রিকেটের প্রাণ, তাদের আঁতে ঘা দিয়ে ক্রিকেট এগোনো যাবে না।

এই ত্রিমুখী টানাপোড়েনের মাঝেই বাংলাদেশের ক্রিকেট এখন নিজের পরিচয় খুঁজছে। মাঠের বাইরের সিদ্ধান্ত, দ্বন্দ্ব আর অনিশ্চয়তা যেন মাঠের ভেতরের খেলাটাকেই গ্রাস করে ফেলছিল প্রায়।

এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকার থেকে জানানো হলও যেহেতু মোস্তাফিজের জন্য নিরাপদ না ভারত, তাই গোটা দলের জন্যই অনিরাপদ হওয়ার কথা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *