রোদের কারণে শীতের দাপট কমেছে, কর্মস্থলে যাচ্ছেন সাধারণ মানুষ (ফাইল ছবি)

ছবির উৎস, NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, রোদের দেখা পাওয়ায় দেশের বেশিরভাগ জেলায় শীতের দাপট বেশ কমেছে (ফাইল ছবি)

‘পৌষের শীত মোষের গায়, মাঘের শীতে বাঘ পালায়’- মাঘ মাসের তীব্র শীতে বাঘ পর্যন্ত কাবু হয়, এই প্রবাদের সঙ্গে প্রকৃতির আচরণে এবার যেন খানিকটা অমিল। মাঘের শুরুতেই প্রকৃতিতে পরিবর্তনের হাওয়া। হাড়কাঁপানো কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশার দাপট কাটিয়ে শীত কি তবে বিদায় নিতে শুরু করেছে?

কদিন আগেই অবশ্য প্রচন্ড শীতে কেঁপেছে মানুষ। পৌষ মাসের হিমেল হাওয়া আর ঘন কুয়াশার চাঁদরে আচ্ছন্ন হয়ে থেকেছে গোটা দেশ, সপ্তাহজুড়েও মেলেনি রোঁদের দেখা।

বাংলাদেশে সাধারণত জানুয়ারি মাসেই সব থেকে বেশি শীত অনুভূত হয়। এরপর ফেব্রুয়ারির মাঝামাঝি তাপমাত্রায় খানিকটা পরিবর্তন হতে শুরু করে ধীরে ধীরে শীতের বিদায়ে আগমন ঘটে বসন্তের।

এবছর জানুয়ারির শুরুতে শীতের সেই দাপট কিছুটা অনুভূত হলেও কয়েকদিনের ব্যবধানে তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন এসেছে।

আবহাওয়া অফিসের বার্তা অনুযায়ী, দেশের কয়েকটি জেলায় এখনও মৃদু শৈতপ্রবাহ চলমান থাকলেও বেশিরভাগ জেলার তাপমাত্রা বেড়েছে। বিশেষ করে রাত ও দিনের তাপমাত্রার ফারাকটা বেশ বড়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *