Shantipur: নর্দমার জলে ডুবছে চাষের জমি বন্ধ চাষ বিপাকে পড়েছে শতাধিক চাষী, শান্তিপুর পৌরসভার ২২ ও ২৩ নম্বর ওয়ার্ডের নবীন পল্লী ও মানিক নগর পাড়ার চাষিরা শতাধিক পরিবারের রয়েছে চাষের জমি পরিবার গুলি পুরোপুরি চাষের উপর নির্ভরশীল কিন্তু ১২ মাস নিকাশীনার জল চাষের জমিতে থাকায় বাধা প্রাপ্ত হচ্ছে চাষবাস শান্তিপুর পৌরসভার একাংশের নিকাশী নালার জল চাষের জমিতে পড়ায় এই জমির উপর দিয়ে ভাগিরতিতে ফেলার চিন্তাভাবনা নিলেও বাস্তবায়ন হয়নি । তবে স্থানীয় বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী তিনি সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে এসে চাষের জমি পরিদর্শন করেন এবং আধিকারিকদের ও চাষীদের সঙ্গে কথা বলেন দ্রুত সমস্যা মিটবে বলে তিনি চাষীদের কথা দেন চাষীরা বিধায়কের উদ্যোগে সমস্যা মিটবে বলে যথেষ্টই আশাবাদী।
