বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা আজই আসছেন কলকাতায়। আর তার মধ্যেই ভোট কুশলী সংস্থা আইপ্যাকের দুটি অফিসে হানা দিল ইডি। পাশাপাশি আইপ্যাকের প্রধান প্রতীক জৈনের বাড়িতেও হানা দেয় ইডি। সেই খবর পেয়েই লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিস কমিশনার। পাশাপাশি মুখ্যমন্ত্রী চলে যান আইপ্যাকের অফিসে। দুই জায়গা থেকেই ফাইল নিয়ে বেরিয়ে আসেন। এরপরেই তিনি বলেন, ‘ক্ষমতা থাকলে ১০ কোটি বঙ্গবাসীকে জেলে ঢোকাও’। এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘ইডি ডাকাতি করেছে’। বিকেল ৪টে ব্লকে বল্কে প্রতিবাদের ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Select Live Blog:
Breaking News LIVE Update: ইডি ডাকাতি করেছে, বিকেল ৪টে ব্লকে বল্কে প্রতিবাদের ডাক মুখ্যমন্ত্রীর….
Live Blog Date:
Thursday, January 8, 2026 – 14:00
