মইন ইউ আহমেদ
ছবির ক্যাপশান, মইন ইউ আহমেদের লেখা এই বইটি প্রকাশিত হয় ২০০৯ সালে।

    • Author, আহ্‌রার হোসেন
    • Role, বিবিসি বাংলা, ঢাকা

২০০৭ সালের এগারোই জানুয়ারি বাংলাদেশের রাজনীতিতে যে বিরাট পট পরিবর্তন হয়েছিল তা সবারই জানা।

২০২১ সালের এগারোই জানুয়ারি সেই ঘটনাবহুল এবং ইতিহাসের বাঁক ঘোরানো সেই দিনটির চৌদ্দ বছর পূর্ণ হলো।

সেদিন বিকেলে বঙ্গভবনের ভেতরে সেনাবাহিনীর শীর্ষ কর্তাব্যক্তিদের উপস্থিতিতে তৎকালীন প্রেসিডেন্ট ও প্রধান উপদেষ্টা প্রয়াত প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদের সাথে কী হয়েছিল, তা বিভিন্ন জনের বয়ানে খণ্ড খণ্ড ভাবে এসেছে বিভিন্ন সময়ে।

কিছু চিত্র পাওয়া যায়, সেদিনকার ঘটনাপ্রবাহের প্রধান কুশীলব সাবেক সেনাপ্রধান জেনারেল মইন ইউ আহমেদের লেখা একটি বই থেকে।

২০০৯ সালে প্রকাশিত ‘শান্তির স্বপ্নে’ নামক স্মৃতিচারণমূলক গ্রন্থে সেসময়কার জেনারেল আহমেদ লিখেছেন, তিনি-সহ সশস্ত্র বাহিনীর অন্যান্য প্রধান ও ডিজিএফআইয়ের একজন শীর্ষস্থানীয় কর্তা সেদিন প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদকে পরিস্থিতি বোঝানোর জন্য বঙ্গভবনে গিয়েছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *