এলপি গ্যাস না পেয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
ছবির ক্যাপশান, এলপি গ্যাস না পেয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ

দেশজুড়ে গত এক সপ্তাহের বেশি সময় ধরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি সিলিন্ডার নিয়ে সংকট তৈরি হয়েছে। এর মধ্যেই বাড়তি ভোগান্তির কারণ হয়- বিক্রির ক্ষেত্রে কমিশন বৃদ্ধি, বিইআরসির একতরফা দাম ঘোষণা বন্ধ করাসহ ছয় দফা দাবিতে এলপিজি ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট।

এমন প্রেক্ষাপটে জ্বালানী খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি’র সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করেছেন এলপিজি ব্যবসায়ীরা।

তবে, এলপিজি সংকটে সপ্তাহজুড়ে চলা গ্রাহক ভোগান্তি বৃহস্পতিবার ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে চরমে পৌঁছায়। আগে থেকে প্রস্তুতি না থাকায় রান্না বন্ধ হওয়ার উপক্রম হয় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অনেক বাসায়।

সিলিন্ডার গ্যাস না পেয়ে বৈদ্যুতিক চুলা অথবা কাঠের চুলায় রান্নার কাজ সারতে দেখা গেছে অনেক পরিবারকে।

সরেজমিন রাজধানীর উলন এলাকায় খালি সিলিন্ডার নিয়ে দোকানে দোকানে ঘুরতে দেখা যায় ব্যবসায়ী মাসুদুল হাসানকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *