মার্কিন অভিবাসন কর্মকর্তার গুলিতে মার্কিন নাগরিক নিহতের ঘটনাস্থলের ছবি

ছবির উৎস, Reuters

যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগের এক কর্মকর্তার গুলিতে মিনিয়াপোলিসে এক নারীর মৃত্যু হয়েছে।

৩৭ বছর বয়সী নিহত নারীর নাম রেনি নিকোল গুড। তিনি মার্কিন নাগরিক ছিলেন।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের দাবি, ওই নারী একজন ‘সহিংস দাঙ্গাবাজ’ ছিলেন এবং ঘটনার সময় তিনি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট – আইসিই’র এজেন্টদের গাড়িচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই সময় এক এজেন্ট তার গাড়ির দিকে ‘আত্মরক্ষামূলক গুলি’ ছোড়েন।

তবে শহর ও অঙ্গরাজ্যের নেতৃত্বসহ জাতীয় পর্যায়ের ডেমোক্র্যাটরা ঘটনার এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করছেন।

মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে বলেছেন, “এটি ছিল একজন এজেন্টের বেপরোয়া ক্ষমতার ব্যবহার, যার ফলে একজন মানুষের মৃত্যু হয়েছে”। তিনি আইসিই এজেন্টদের উদ্দেশে বলেন, “আমাদের শহর ছেড়ে চলে যাও”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *